
স্টাফ রিপোর্টার|
মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ঝড় বাতাসের তান্ডবে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই তান্ডব হয়েছে বৃহস্পতিবার বিকেলে আষাঢ়ের প্রথম দিনে।
ঝড় বৃষ্টি ও প্রবল বাতাসে ক্ষতিগ্রস্থ হয়েছে অন্তত পাঁচ শতাধিক ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা,মুরগীর খামার সহ নষ্ট হয়ে গেছে বিভিন্ন ফসল ও শাক সবজির ক্ষেত। এতে ২ দিন ধরে বন্ধ হয়ে পড়েছে বিদ্যুৎ সরবরাহ।বিধ্বস্ত হয়েছে পাঁচ শতাধিক ঘর-বাড়ি। উপড়ে গেছে কয়েক হাজার গাছপালা।
ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে শতাধিক পরিবারের মধ্যে কারো টিনের চাল উড়ে গেছে, কারো বাড়ীঘর ভাঙচুর হয়েছে, কারো বাড়িতে গাছ পড়ে ধংসস্থুপ এ পরিনত হওয়ায় মানবেতর জীবনযাপন করছেন ভূক্তভোগীরা।
যাদুরপাড়া এলাকার খামারী সাজু মিয়ার খামারের অবকাঠামো ভেঙ্গেচুরে ৫০ বস্তা মুরগীর খাবার পানিতে পড়ে যাওয়া সহ ৭ হাজার ৫০০ শত ডিম নষ্ট হয়ে যায় এবং ২২ শত ডিম পাড়া মুরগী মারা যায়। এতে ৫০ লা্রশাখ টাকা ক্ষয়ক্ষতির কথা জানিয়ে তিনি বলেন, পুরো টাকা ঋণের ওপর খামার করেছি এক ঝড়ের তান্ডবে আজ আমি নিঃস্ব প্রায়।
এছাড়াও ইউনিয়নের বেরামুখিম,পদ্মপুকুর,বানিয়ারযান, ফরিদপুর এলাকায় ঝড় বাতাস ব্যাপক তান্ডব চালিয়েছে বলে নিশ্চিত করেছেন ইমাদপুর ইউনিয়ন পরিষদ।
ইমাদপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুল ইসলাম বলেন, ক্ষতিগ্রস্থ পরিবারের লিস্ট তৈরী করা শেষ হলে উপজেলা প্রশাসনের নিকট জমা দেওয়া হবে।
রিপোর্ট লেখা পর্যন্ত পরিবারগুলো মিঠাপুকুর উপজেলা প্রশাসন থেকে কোন প্রকার সহায়তা পাননি।
এম২৪নিউজ/রাব্বি