
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ জাল ব্যবহার করে মাছ ধরার অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে নিটুল দাস নামে এক ব্যক্তিকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার বিকালে উপজেলার ইমাদপুরে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।
এসময় অবৈধভাবে ব্যবহারকৃত মাছ ধরার জাল জব্দ করা হয়। উপজেলা মৎস বিভাগ ও থানা পুলিশ এ অভিযানে সহযোগীতা করেন।
এম২৪নিউজ/আখতার