মিঠাপুকুরে দুই ভাবির পাহারায় গৃহবধুকে ধর্ষণ ও ভিডিও ধারন, যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে জুসের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে এক গৃহবধূকে ধর্ষণের পর ভিডিও ধারণের অভিযোগে জোবাইদুল ইসলাম (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

মামলা ও প্রাথমিক তদন্তের উদ্ধৃতি দিয়ে মিঠাপুকুর থানার ওসি (দ্বায়িতপ্রাপ্ত) মোঃ জাকির হোসেন জানান, উপজেলার অভিরামপুর এলাকার ওই গৃহবধূকে একই গ্রামের মৃত আব্দুল মজিদের পুত্র জোবাইদুল ইসলাম (২৫) গত ৪ রমজান ইফতারের দাওয়াত দিয়ে তার প্রতিবেশী ভাবি রাশেদা বেগম ও শাপলা বেগমের বাড়িতে ডেকে আনে। ইফতারের সময় আরসি পানীয়’র সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে ওই গৃহবধুকে অচেতন করে। পরে তার দেবর জবেদুল ইসলাম একাধিক বার ধর্ষণ করে। এরই মধ্যে দুই ভাবি ধর্ষণের সময় মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ওই বাড়িতে এনে আবারো গৃহবধূকে একাধিকবার ধর্ষণ করে করে জোবাইদুল।

ওসি বলছেন, মামলায় বলা হয়েছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় থাকেন। বিষয়টি তিনি অনেকদিন গোপন রেখেছিলেন। কয়েকদিন আগে আবারও গৃহবধূকে ভাবি শাপলা বেগমের বাসায় রাত যাপনের প্রস্তাব দেয় জোবাইদুল। উপায়ন্ত না দেখে পুরো বিষয়টি ঢাকায় থাকা স্বামীকে মোবাইল ফোনের মাধ্যমে বিষয়টি খুলে বলেন ওই গৃহবধূ। স্বামী ঢাকা থেকে এসে এ বিষয়টি শুনে মামলার প্রস্ততি নেন।

পুলিশ বলছে, কিন্তু স্থানীয় মাতাব্বর গোলাম রব্বানী ও আশরাফ আলী থানায় যেতে বাঁধা দেয় এবং নানা ভয়ভীতি দেখিয়ে মিমাংসার জন্য চাপ দেয়। এরইমধ্যে তারা জোবাইদুলের কাছ থেকে মিমাংসার নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানানো হলে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।

গতকাল রোববার রাতে ধর্ষণের শিকার গৃহবধু বাদি হয়ে ৪ জনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামী জোবাইদুলকে স্থানীয় জায়গীরহাট এলাকা থেকে আটক করে পুলিশ। সোমবার (৩০ আগস্ট) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ ঘটনায় অপর আসামী শাপলা বেগম ও রাশেদা বেগম ও তার স্বামী জালাল উদ্দিনকে গ্রেফতারে অভিযান চলছে বলে পুলিশ জানায়। আর ভিকটিমের ডাক্টারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানোর প্রক্রিয়া চলছে।

রংপুর পুলিশের সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) কামরুজ্জামান জানান, স্থানীয় লোকজন ঘটনাটি আমাকে মোবাইলে অবহিত করলে বিষয়টি আমি এসপি মহোদয় কে জানাই। পরে তার নির্দেশে ঘটনাটি সরেজমিনে পরিদর্শন করে মামলা গ্রহণের নির্দেশনা দেই। এ ঘটনায় কেউ-ই ছাড় পাবে না বলে জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply