দুই বান্ধবীকে একসঙ্গে ধর্ষণ, অতঃপর গ্রেফতার

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় খাবারের সঙ্গে চেতনানাশক ঔষধ মিশিয়ে অচেতন করে একই রাতে দুই তরুণীকে ধর্ষণ করেছে এক যুবক। ধর্ষণের শিকার ‍দুই তরুণী গার্মেন্টস কর্মী এবং তারা দুইজন বান্ধবী। এ ঘটনায় পুলিশ ধর্ষক দেলোয়ার হোসেনকে (২৮) ফতুল্লা মডেল থানা পুলিশ।

রবিবার (২৯ আগস্ট) দুপুরে তাকে গ্রেফতার করা হয়। এর আগে ধর্ষণের শিকার গার্মেন্টসকর্মী বাদি হয়ে ফতুল্লা মডেল থানায় ধর্ষণের অভিযোগে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন রংপুর জেলার কাউনিয়া থানার বলব বিশু গ্রামের মো. ফজলুল হকের পুত্র ও ফতুল্লা থানার হাজীগঞ্জ মুক্তিযোদ্ধা সড়কের মান্নানের বাড়ির ভাড়াটিয়া।

মামলার তথ্যমতে, বাদি ও তার এক বান্ধবী মদিনা নীট কনসার্ন গ্রুপের একটি গার্মেন্টসে কর্মরত। রাতে দেলোয়ার হোসেন রান্না করা খিচুড়িতে চেতনাশক ঔষধ মিশিয়ে রাখে। যার ফলে খিচুড়ি খাওয়ার সাথে সাথেই দুই বান্ধবী গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। এই সুযোগে দেলোয়ার দুই বান্ধবীকে ধর্ষণ করে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানা ইনচার্জ রকিবুজ্জামান জানান, অভিযুক্ত ধর্ষক দেলোয়ারকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। এদিকে মেয়ে ২ জনকে পরীক্ষার জন্য মেডিকেলে পাঠিয়েছি। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতারক

Leave a Reply