
স্টাফ রিপোর্টার
মিঠাপুকুর উপজেলার ১৭নং ইমাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমতপুর এলাকায় পানি বন্দি অবস্থায় গত ২ মাস ধরে জীবনযাপন করছেন ১৫ টি পরিবার।
জানাগেছে, বউমারির দও মরানদীর জলাবদ্ধতার কারনে ১ কিলোমিটার ক্ষানেক কচুরীপানা জমে থাকায় দৈনন্দিন জীবনের পানি ব্যাবহার স্থবীর হয়ে আছে। অন্যদিকে চলাচলের রাস্তা না থাকায় যাতায়াতের মাধ্যম হিসেবে কলাগাছ ব্যাবহার করছেন আশেপাশের মানুষ। পানিবন্দি পরিবারের মধ্যে অন্যতম মোঃ হাবিজার মিয়া, রমজান আলী, মোঃ বাদশা মিয়া, আশরাফ আলী।
৭ নং ওয়ার্ড ইউপি সদস্যের বাড়ির পাশে হওয়ায় ভূক্তভূগী পরিবারগণ বলেন, বছরের পর বছর এমন দূর্বীসহ জীবন যাপন করছি তাই এবার বাড়ীর পাশে মেম্বার নির্বাচিত করেছি এবার নিশ্চয় আমাদের চলাচলের রাস্তাঘাট হবে।
মোঃ হাবিজার মিয়া বলেন, রাস্তাঘাট না হলেও অন্তত একটা কালভার্ট হবে। মরা নদীটির এই পাড়ে বসবাসকারী মোঃ শহিদুল ব্যাপারী বলেন রাস্তাঘাট না থাকায় ঐ পাড়ে থাকা ফসলী জমি
দেখাশোনা করতে গেলে ভিজে যেতে হয়, এমনকি ফলিত ফসল ঘরে আনতেও দূর্ভোগ পোহাতে হয়।
সার্বিক বিষয়ে ইউপি সদস্য ইব্রাহীম মন্ডল বলেন, আমার বাড়ির সাথেই লোকজনের এমন দূর্দশা দীর্ঘদিন ধরে দেখে আসছি, আমি ইউএনও মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি। আশা করি তিনি জানলে বিষয়টি সূরহা হবে।
এম২৪নিউজ/রাব্বি