
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে ইমাদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইমাদপুর ইউনিয়ন পরিষদ মাঠে এই সম্মেলনের আয়োজন করেন ইমাদপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
ইমাদপুর ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন উদযাপন প্রস্তুত কমিটির আহ্বায়ক খন্দকার জুয়েলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিঠাপুকুর উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানী।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মিঠাপুকুর উপজেলা বিএনপির সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকার, উদ্বোধক সাজেদুর রহমান রানা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শামীমুল হক শামীম,মোর্শেদ হাসান,আনোয়ারুল ইসলাম নয়ন,হযরত আলী,সুমন সরকার প্রমুখ।
এদিন দ্বি-বার্ষিক সম্মেলনে আগামী ১০ তারিখ গণতান্ত্রিক উপায়ে এই ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি পদে ২ জন, সদস্য সচিব পদে ৩ জন,সাংগঠনিক সম্পাদক পদে ২ জন নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবেন। ৯টি ওয়ার্ডের ৪৫৯ জন বিএনপির সদস্যদের ভোটের মাধ্যমে নেতা নির্বাচন করবেন।
এম২৪নিউজ/আখতার