কাফ্রিখাল ইউপি উপ-নির্বাচনে আ. লীগের মনোনয়ন পেলেন মাহমুদুল হাসান

নিউজ ডেস্ক:

রংপুরের মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন মরহুম আশরাফ চেয়ারম্যানের ছোট ছেলে মাহমুদুল হাসান।

মনোনয়নপ্রাপ্তির খবর পাওয়ার পর আজ শুক্রবার সন্ধায় মিঠাপুকুর উপজেলা দলীয় অফিসে মিষ্টি মুখ করেন দলীয় নেতাকর্মীরা।

মনোনয়নপ্রাপ্তির খবর পাওয়ার পর মিষ্টি মুখ করেন দলীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে গত ২০ অক্টোবর-১৯ তারিখ সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আশরাফ আলী। তারপর থেকে ৬নং কাফ্রিখাল ইউনিয়নের চেয়ারম্যান পদিটি শূণ্য হয়ে যায়।

মরহুম আশরাফ আলী ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

বিস্তারিত আসছে……