
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অবৈধ বালু ও মাটির পয়েন্টে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। এসময় ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা সহ বালু ও মাটি উত্তোলনে ব্যবহৃত বিভিন্ন সারঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২৪ মার্চ) বিকেলে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ গোপালপুর, এনায়েতপুর ও বুজরুক তাজপুর এলাকার চারটি বালু ও মাটিকাটার পয়েন্টে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট মুনতাসিম বিল্লাহ।
এসময় বালু ও মাটিকাটার কাজে ব্যবহৃত ট্রাক্টর-ভ্যান, পাম্প মেশিনসহ বিভিন্ন সারঞ্জাম জব্দ ও ২ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটা বন্ধে প্রশাসনের এধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।
অবৈধভাবে বালু উত্তোলন ও মাটিকাটার বিরুদ্ধে প্রশাসনের এই অভিযানকে সাধুবাদ জানান স্থানীয় জনসাধারণ।
এম২৪নিউজ/আখতার