মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর দেয়া চেক বিতরণ করলেন মোতাহার হোসেন মন্ডল মওলা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে দুরারোগ্য ব্যাধি ক্যানসার ও থ্যালাসমিয়া রোগে আক্রান্তদের চিকিৎসায় প্রধানমন্ত্রীর পক্ষে চেক প্রদান করা হয়েছে।

আজ শনিবার (২০ আগষ্ট) রংপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন মন্ডল মওলা এসব চেক বিতরণ করেন।

উপজেলার কাফ্রিখালের খোর্দ্দ নারায়ণপুরে নুর ভবনে চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক লীগের নেতা আপেল মাহমুদ।

এসময় বক্তব্য দেন সাবেক যুবলীগের নেতা নুরুজ্জামান জুয়েল, রংপুর জেলা ছাত্রলীগের সহ সভাপতি নুরে আলভি আপন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের নেতা শরিফুল ইসলামসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হালিমা বেগম, ওয়াজেদ আলী ও মোসলেম উদ্দিনের হাতে প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply