মিঠাপুকুরে ফেন্সিডিলসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ৪৭ বোতল ফেন্সিডিলসহ রওশনআরা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার দুপুরে (১৩ এপ্রিল) অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে।

মিঠাপুকুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের খোর্দ্দ কাশিনাথপুর (দেওয়ানীর মোড়) গ্রামের সহিদুল ইসলাম ও তার স্ত্রী রওশন আরা বেগম পুলিশের চোখ ফাঁকি দিয়ে দীর্ঘদিন ধরে ফেন্সিডিলসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ওই গ্রামে অভিযান পরিচালনা করেন। এসময় সহিদুল ইসলাম পালিয়ে যায়। তবে, তার স্ত্রী রওশন আরা বেগমকে হাতেনাতে আটক করে পুলিশ। তার বাড়ি তল্লাশী চালিয়ে ৪৭ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেন্সিডিল উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আটক রওশনআরাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply