
স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে বজ্রপাতে ইউসুফ আলী (৩৫) নামে এক কৃষি শ্রমিকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আফসার আলী নামে আরো একজন শ্রমিক।
বুধবার বিকেলে ক্ষেতে ধান কেটে বাড়ি ফেরার সময় এ ঘটনা ঘটে।
নিহত ওই শ্রমিকের নাম ইউসুফ আলী। তিনি উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পাহাড়পুর গ্রামের আমির উদ্দিনের ছেলে। এ সময় একই গ্রামের ওমর আলীর ছেলে আফসার আলী আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই দুই কৃষি শ্রমিক অন্য শ্রমিকদের সঙ্গে পাহাড়পুর গ্রামের মাঠে একটি ক্ষেতে ধান কাটছিলেন। বিকেলে বৃষ্টিপাত শুরু হলে মাঠ থেকে বাড়ি ফেরার পথে বজ্রাঘাতে ঘটনাস্থলেই ইউসুফ মারা যান।
কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান মাহমুদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এম২৪নিউজ/আখতার।