
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে মানিক-রিমা মডেল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুুর সিটি কর্পোরেশনের (রসিক) মেয়র মো: মোস্তাফিজুর রহমান মোস্তফা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: জয়নাল আবেদিন মাষ্টার, পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: মাহবুবার রহমান ও ভাংনী ইউনিয়নের চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মামুন ওয়াহেদী।
অবরোধের কারনে রসিক মেয়র মোটরসাইকেল এ চড়ে উক্ত অনুষ্ঠানে উপস্থিত হলে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান মাদ্রাসার সম্মানিত সভাপতি কাজী মো: ছমস উদ্দিন এবং সম্মানিত পরিচালক কাজী মো: আহসানুল ইসলাম।
এসময় প্রধান অতিথি মানিক-রিমা মডেল মাদরাসার শুভ উদ্বোধন করেন এবং জাতীয় পতাকা উত্তোলন করেন।
উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন মানিক-রিমা মডেল মাদ্রাসার অধ্যক্ষ জানাব মো: আসাদুজ্জামান শিমুল।
এম২৪নিউজ/আখতার