মিঠাপুকুরে ৭০ বোতল অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য উদ্ধারসহ এক নারী গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

৭০ বোতল অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্যসহ বিজলী বেগম (২৬) নামে এক নারী ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মিঠাপুকুর থানা পুলিশ।

মঙ্গলবার (১ অক্টোবর) রাতে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের পিরোজপুর গ্রামের পিরোজপুর কালি মন্দিরের সামনন থেকে ওই নারী ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। বুধবার দুপুরে পাঠানো এক প্রেস রিলিজে এসব তখ্য জানানো হয়।

এতে জানানো হয়- গত ০১ অক্টোবর ২০২৪ খ্রিঃ তারিখ রাত্রী ২১:৪৫ ঘটিকায় রংপুর জেলার মিঠাপুকুর থানার এসআই (নিঃ) মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও নারী ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মিঠাপুকুর উপজেলার ৬নং কাফ্রিখাল ইউনিয়নের পিরোজপুর গ্রামের পিরোজপুর কালি মন্দিরের সামনে রাস্তার উপর অভিযুক্ত ১। মোছাঃ বিজলী বেগম (২৬), স্বামী- তোজাম্মেল হক, সাং- খোর্দ্দ মহদীপুর, থানা- মিঠাপুকুর, জেলা-রংপুরকে আটক করে বিধি মোতাবেক শালীনতার প্রতি লক্ষ্য রেখে তল্লাশিকালে তার হেফাজতে থাকা একটি প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ৭০ (সত্তুর) বোতল অ্যালকোহল জাতীয় মাদকদ্রব্য উদ্ধারপূর্বক জব্দ করে।

বর্ণিত অভিযুক্তকে আটক করার সময় তার সহযোগী অভিযুক্ত ২। মোছাঃ ফরিদা বেগম (৩০), স্বামী- আবু মিয়া, সাং- খোর্দ্দ মহদীপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর পুলিশের উপস্থিতি টের পেয়ে দ্রুত পালিয়ে যায়।

অতঃপর অভিযানকারী দল ধৃত ১নং অভিযুক্তকে গ্রেফতার করে জব্দকৃত মালামালসহ থানায় এসে লিখিত অভিযোগ করলে মিঠাপুকুর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply