না ফেরার দেশে চলে গেলেন কাফ্রিখাল ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম

নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):

রংপুরের মিঠাপুকুর উপজেলার কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আশরাফ আলী ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। তিনি ২ ছেলে, ২ মেয়ে, স্ত্রীসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, আশরাফ আলী দীর্ঘদিন থেকে ফুসফুস ক্যান্সারে আক্রান্ত থাকা স্বত্তেও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে গেছেন। তিনি ২০১৬ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে কাফ্রিখাল ইউনিয়ন পরিষদ থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।

রোববার বিকেলে উপজেলার কাফ্রিখাল ইউনিয়নের যাদবপুর গ্রামে জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

এদিকে, ইউপি চেয়ারম্যান আশরাফ আলীর মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন উপজেলা চেয়ারম্যান সমিতি, মিঠাপুকুর প্রেসক্লাব সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

M24news/এসএ

Leave a Reply