পায়রাবন্দে বেগম রোকেয়া দিবসের উদ্বোধন

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

ভারতীয় উপমহাদেশের নারী জাগরণের অগ্রদূত মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৯ তম জন্ম ও ৮৭ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে তিন দিনব্যাপী রোকেয়া মেলাসহ বিভিন্ন কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।

আজ সোমবার সকালে বেগম রোকেয়ার স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পনের মধ্যদিয়ে শুরু হয় তিন দিনের কর্মসূচীর আনুষ্ঠানিকতা।

বেগম রোকেয়া স্মৃতি ডিগ্রী মহাবিদ্যালয় মাঠে অয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর-৫ (মিঠাপুকুর) আসনের সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান।

রংপুর জেলা প্রশাসক আসিব আহসানের সভাপতিত্বে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রংপুর জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট সাফিয়া খানম, ঢাকা বাংলা একাডেমির সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া। প্রধান আলোচক ছিলেন বেগম রোকেয়া সরকারী কলেজের সাবেক বিভাগীয় প্রধান (বাংলা বিভাগ) প্রফেসর মোহাম্মদ শাহ আলম ও সাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক।

এছাড়াও স্বেচ্ছায় রক্তদান ও রক্তের গ্রুপ পরীক্ষা, পায়রাবন্দ জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল এবং শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।