
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে অবৈধভাবে দখলে থাকা কোটি টাকার সরকারি সম্পত্তি উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
আজ বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুরে উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের শালমারা বাজারে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাহমুদ হাসান মৃধা।

জানা যায়, শালমারা বাজারে সরকারি জায়গা দখল করে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছিল অবৈধ দখলদাররা। এ কারণে জনসাধারণকে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছিল। পরে সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা মার্কেট ও স্থাপনা ভেঙ্গে দেওয়া হয়। এ অভিযানের মাধ্যমে জনগণের সমস্যার সমাধান হবে বলে জানান স্থানীয়রা।
এম২৪নিউজ/আখতার