মিঠাপুকুরে আরডিআরএস’র হাইজিনকিট ও পিপিই বিতরণ

পায়রাবন্দ, মিঠাপুকুর (রংপুর):

করোনা পরিস্থিতি মোকাবেলায় রংপুরের মিঠাপুকুরে হাইজিনকিট ও পিপিই বিতরণ করা হয়েছে।

রবিবার পায়রাবন্দ ইউনিয়নের ৩ টি ওয়ার্ডে যুবদের মাঝে এসব হাইজিনকিট ও পিপিই বিতরণ করা হয়।

অক্সফাম এর সহযোগিতায়, আরডিআরএস বাংলাদেশ’র ইউথ ফর ওয়ার্ক  প্রজেক্টের মাধ্যমে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফয়জার রহমান  যুবদের মাঝে হাইজিনকিট ও ইউপি পরিষদের দায়িত্বশীলদের হাতে পিপিই তুলে দেন।

এসময় প্রজেক্টের টেকনিক্যাল অফিসার মোছাঃ নুরুন্নাহার পারভীন, প্রজেক্ট ফ্যাসিলিটেটর শাহানাজ পারভিন উপস্থিত ছিলেন।

পায়রাবন্দ ইউনিয়নের বাকি  আরো ৬ টি ওয়ার্ডে পর্যায়ক্রমে  যুবদের ১০ টি সাবান, হুইল পাউডার ১ কেজি, হ্যান্ড ওয়াশ ডিভাইস ও ৮ টি ন্যাপকিন কাপড় বিতরণ করা হবে।

এম২৪নিউজ/আখতার।