
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের আইডিয়াল স্কুলের পাশে দীর্ঘদিন ধরে স্থানীয় জনসাধারণের চলাচলের একটি রাস্তা এলাকার এক প্রভাবশালী ব্যক্তি বন্ধ করে রেখেছিলেন। এতে এলাকাবাসী চরম ভোগান্তিতে পড়েন।
বিষয়টি নিয়ে এলাকাবাসী অভিযোগ জানালে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জিল্লুর রহমান দ্রুত ব্যবস্থা নেন। তাঁর নির্দেশে পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাস্তা উন্মুক্ত করে দেন।
রাস্তাটি পুনরায় খুলে দেওয়ায় এলাকাবাসীর দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটেছে।
স্থানীয়রা এ উদ্যোগের জন্য উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।
এম২৪নিউজ/আখতার