
মিঠাপুকুর (রংপুর) সংবাদদাতা:
রংপুরের মিঠাপুকুরে অগ্নিকান্ডের ঘটনায় দোকান মালিকদের ভাগ্যে জুটেনি সরকারি-বেসরকাী কোন সহায়তা। অন্যদিকে ঋণের বোঝা মাথায় নিয়ে অতি কষ্টে পরিবার পরিজন নিয়ে দিন পার করছেন তারা।
বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ কাপড় ব্যবসাী খাঁপুর গ্রামের মোন্নাফ মিয়া করোনা সংকটময় সময়ে কোন সহায়তা না পেয়ে ভারাক্রান্ত ভাবে কথা গুলো জানালেন।
তিনি বলেন, কৃষি ব্যাংকের ৬ লাখ টাকাসহ বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কাপড়ের ব্যবসা শুরু করেন। কিন্ত অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার ফলে আজ নিঃস্ব। দীর্ঘ দিন ধরে হাত পা গুটিয়ে বসে আছি অর্থাভাবে। ঋণ পরিশোধের চাপতো আছেই কিভাবে ঋণ পরিশোধ করবে সে চিন্তায় নাজেহাল তারা। সব মিলেই কেউ খোঁজ না রাখায় পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটছে আমাদের।
উল্লেখ্য, ঢাকা-রংপুর মহাসড়কের উপজেলার বৈরাগীগঞ্জ বাসস্ট্যান্ডে বিগত মার্চ মাসে মূহুর্তেই আগুনে পিএম ক্লোথ ষ্টোর, সীমা ষ্টেশনারী এন্ড ফটোকপি, শিহাব ফার্নিচার, মা টেইলার্স ও ট্রাক, ট্যাংক লরীর শাখা অফিস। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা হলেন, মোন্নাফ হোসেন, খোকা বাবু, শাহিন মন্ডল, গোলাপ হোসেন।
এম২৪নিউজ/আখতার।