মিঠাপুকুরে দেড়শত বছর বয়সী গাছ উপড়ে পড়ে যোগাযোগ বিচ্ছিন্ন, অপসারণের দাবি

ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাপক ক্ষতি-

স্টাফ রিপোর্টার, মিঠাপুকুর (রংপুর):

রংপুরের মিঠাপুকুরে প্রায় দেড়শত বছর বয়সী একটি পাইকড় গাছ  উপড়ে পড়ার ৬ দিনেও অপসারণ না করার ফলে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এসময় মানুষ প্রাণে বেঁচে গেলেও গাছ পড়ে দুমড়ে মুচড়ে গেছে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান।এছাড়া অবস্থানরত ঝুকিপুর্ন গাছগুলো অপসারণের আবেদন করেছেন ইজারাদার। পড়ে থাকা গাছটির জন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তীর শিকার হচ্ছে সাধারন মানুষ। দোকান বন্ধ থাকার ফলে কর্মচারীসহ তাদের সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে তাদের। ক্ষতিগ্রস্ত হোটেল ব্যবসায়ী রুবেল তার কমপক্ষে প্রায় ১ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে দাবি করে  অবকাঠামো নির্মাণের জন্য আর্থিক সহায়তা চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর আবেদন করেছেন বলে জানান। গত রবিবার (৫ জুলাই) সকালে পায়রাবন্দের শালমারা বাজারে এঘনাটি ঘটে।

এলাকাবাসী ও ইজারাদার সুত্রে জানা গেছে,উপজেলার পায়রাবন্দ ইউনিয়নে অবস্থিত শালমারা হাট। দীর্ঘদিনের এ হাটটির যোগাযোগ ব্যবস্থা বর্তমানে অনেকটাই ভাল। এ হাটের মধ্যস্থলে বেশ কয়েকটি শতশত বছর বয়সী বট, পাইকড়সহ নানা প্রজাতির গাছ রয়েছে। যা অতি ঝুকিপুর্ন। বিশাল আকৃতির গাছ গুলোর কিছু অংশ শুকিয়ে যাওয়াসহ নষ্ট হয়ে গেছে। ফলে যেকোন মুহুর্তে ভেঙ্গে পড়ে ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতিসহ প্রাণহানির ঘটনা ঘটতে পারে বলে আশংকা করছেন ইজারাদার ও ব্যবসায়ীরাসহ এলাকার সচেতন মহল।

এদিকে গত রবিবার (৫ জুলাই) সকালে শালমারা-ভাংনী সংযোগ রাস্তার পর্বদিকে শালমারা বাজারে অবস্থিত বিশাল আকৃতির একটি পাইকাড়ের গাছ কোন ধরনের  ঝর-বৃষ্টি ছাড়াই একাধিক ব্যবসা প্রতিষ্ঠানের উপরে উপড়ে পড়েছে। ওই বাজারের হোটেল ব্যবসায়ী মানিক, রুবেল জানান, আল্লাহর রহমতে বেঁচে গেছি, আমরা রবিবার সকালে নাস্তা তৈরী করতেছিলাম এমন সময় গাছটি আস্তে আস্তে আমার দোকানের উপর পড়ে যায়। দোকানের কাস্টমারসহ আমরা দ্রুত বেড়িয়ে যাই। এসময় হোসাইন আহমেদ নাছিমের ঘরের উপর গাছটি পড়লে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বাজার সন্নিকটের ৮৩ বছর বয়সী বৃদ্ধ আলহাজ্ব বজলার রহমান বলেন, এই পাইকর গাছটির বয়স না হলেও প্রায় দেড়শত বছর হবে। বিজেশ্বর বানিয়া নামের এক ভদ্রলোক রোপন করেছিলেন গাছটি।

এ বিষয়ে  বর্তমান হাট ইজারাদার খায়ের ও আব্দুল হাকিম গং জানান, ‘ইতি পুর্বের ইজারাদার  ২০১৯ সালের  ২৫ নভেম্বর বট, পাইকড়সহ ঝুকিপুর্ন গাছগুলো অপসারণের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে  আবেদন করেন। ব্যবসায়ীরাসহ বর্তমান হাট ইজারাদারের দাবি বড় ধরনের বিপদ হবার আগেই হাটের ঝুকিপুর্ন গাছ গুলো অপসারণে কার্যকর ব্যবস্থা গ্রহন করা হোক।’

অত্র ইউপির ৮ নং ওয়ার্ড সদস্য আব্দুস ছালাম বলেন, ‘পড়ে থাকা গাছটি অপসারণে বৃষ্টির কারনে একটু সময় লাগতেছে, তবে হাটের ভিতরের গাছগুলো কেটে ফেলা অতি জরুরি।’ 

এ বিষয়ে পায়রাবন্দ ইউপি চেয়ারম্যান ফয়জার রহমান খাঁন বলেন, ‘শালমারা হাটেরসহ বিভিন্ন হাটে অবস্থিত ঝুকিপুর্ন গাছগুলো টেন্ডারের মাধ্যমে অপসারণ করা খুবই জরুরী। তিনি আরো বলেন, মানুষের চলাচলের সুবিধার্থে  বর্তমানে উপড়ে পড়া গাছটি কাটা শুরু হয়েছে। কাজ শেষ হতে আরো ৭ দিন সময় লাগতে পারে।’

এম২৪নিউজ/আখতার।