
মো: শামীম আখতার:
মিঠাপুকুরে নিখোঁজের ১১ দিন পর ছামসুল আলম (৭০) নামে এক বৃদ্ধের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধায় শালমারা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।
ছামসুল আলম পায়রাবন্দ ইউনিয়নের জাফরপুর গ্রামের মৃত ছকির উদ্দিন হক্কানুর ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, ছামসুল আলম কিছু দিন থেকে মানুষিক রোগে ভুগছিলেন। তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তিনি গত ১১ দিন আগে বাড়ি থেকে নিখোঁজ হন। সোমবার বিকেলে শালমারা নদীর ধারে বড়দহ নামক স্থানে লাশটি দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। সন্ধায় ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় ওই বৃদ্ধের লাশ উদ্ধার করে পুলিশ।
মিঠাপুকুর থানা অফিসার ইনচার্জ (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন, ওই বৃদ্ধের মৃত্যু কিভাবে হয়েছে তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছেনা। অর্ধগলিত অবস্থায় লাশটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার