
পায়রাবন্দ, মিঠাপুকুর (রংপুর):
রংপুরের মিঠাপুকুরে বিকাশ প্রতারক চক্রের সদস্য মিজানুর রহমান (৪০) কে আটক করে পুলিশে দিয়েছে জনতা।
শনিবার পায়রাবন্দের দমদমায় এমপি ডিজিটাল সেন্টারে ৪৫ হাজার টাকা ক্যাশ আউট করার সময় ব্যবসায়ী মামুনের কর্মচারীর সন্দেহ হলে তাকে আটক করা হয়।
আটক মিজানুর রহমান বদরগঞ্জ উপজেলার শিবপুর গ্রামের মাহাতাব মিয়ার ছেলে ।
জানা যায়, রংপুর সদরের সদ্যপুস্করনী ইউনিয়নের পালিচড়া কেশবপুরের মৃত ইউসুবের ছেলে ওহাবের মোবাইল ফোন নিয়েছিল প্রতিবেশী শরিফুল ইসলাম। পরে ওহাব টাকা বের করতে দোকানে গিয়ে দেখেন তার ফোনে থাকা ৪৫ হাজার টাকা নেই। জনতার হাতে আটক মিজানুর দমদমা আমবাড়ীর বদিরের ছেলে শফিকুলের ভায়রা। সে মাঝে মধ্যে আশ্রয় নিত তার বাড়ীতে।
স্থানীয়রা জানান,ইতি পুর্বে খুরশিদার ২৮ হাজার টাকা খোয়া গিয়েছে এ ধরনের চক্রের কাছে।
এ বিষয়ে মিঠাপুকুর থানার এসআই সুলতান বলেন, ওহাবের ভাতিজা টাকা সেন্ট করে কৌশলে নেয়া চেষ্টা করছিল। যিনি টাকার মালিক তিনি মামলা করতে চাচ্ছেননা।
এম২৪নিউজ/আখতার।