মিঠাপুকুরে মসজিদ পূনঃনির্মান খননকালে ৩৩ কেজি ওজনের ৩টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার

শামীম আখতার:

মহিয়সী নারী বেগম রোকেয়ার জন্মভুমি মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে মসজিদ পূনঃনির্মানের জন্য খননকালে পাওয়া ৩৩ কেজি ওজনের তিনটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার দুপুরে ৩ জন নির্মাণ শ্রমিকের কাছ থেকে এসব বস্তু উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয়রা জানান, মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দে বেগম রোকেয়ার পারিবারিক পায়রাবন্দ জামে মসজিদ পূনঃনির্মান কাজের জন্য খনন কাজ চলছে। গত সোমবার এ কাজের উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। কাজ চলাকালীন সময়ে প্রত্নতাত্ত্বিক নিদর্শনের তিনটি বস্তু পায় শ্রমিকরা। রহস্যজনক কারণে বস্তুগুলো নিজেরা নিয়ে গোপন রাখেন তারা।

আজ শনিবার বিষয়টি প্রকাশ পেলে ওই তিনটি বস্তু উদ্ধার করে পুলিশ। সেগুলো দেখতে সেখানে ভিড় জমায় শত শত মানুষ। উদ্ধার হওয়া বস্তু তিনটির ওজন ৩৩কেজি বলে জানিয়েছে পুলিশ।

মসজিদ কমিটির মোতয়াল্লী রাজু আহম্মেদ বলেন, কিছু দিন হলো মসজিদটি পুনঃনির্মানের জন্য কাজ শুরু করা হয়। খননের সময় ৩ জন শ্রমিক পেয়েছিল এসব। বিষয়টি প্রকাশ হলে পুলিশ সেগুলো উদ্ধার করে। তবে প্রকৃতপক্ষে এগুলো কি তা এখনো স্পষ্ট নয় কেউ।

উদ্ধার হওয়া প্রত্নতাত্ত্বিক নিদর্শন গুলো পারাবন্দে বেগম রোকেয়ার স্মৃতিকেন্দ্রে রাখার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, উদ্ধার হওয়া বস্তুগুলো কি তা এখনো জানা যায়নি। আমরা সেগুলো রংপুর জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছি। উদ্ধার হওয়া ওই তিনটি বস্তুর ওজন ৩৩ কেজি বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply