মিঠাপুকুরে মাদক ব্যবসায়ীর বাড়ি থেকে ফেনসিডিল উদ্ধার

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে এক মাদক ব্যবসায়ীর বাড়িতে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে থানা পুলিশ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পায়রাবন্দ থেকে এসব ফেনসিডিল উদ্ধার করা হয়। তবে পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।

পুলিশ ও স্থানীয় সু্ত্রে জানা গেছে, উপজেলার পায়রাবন্দ ইউনিয়নের খোর্দ মুরাদপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে সহিদ রহমান একটি সিন্ডিকেটের মাধ্যমে দীর্ঘদিন থেকে পায়রাবন্দ এলাকায় মাদক ব্যবসা করে আসছে। ওই মাদক ব্যবসায়ীর বাড়িতে ফেনসিডিল মজুদ আছে গোপনে এমন খবর পেয়ে শুক্রবার বিকালে সেখানে অভিযান চালায় পুলিশ। এসময় ঘর থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত ) জাকির হোসেন জানান, জড়িত আসামীরা পলাতক রয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে।