মিঠাপুকুরে রোকেয়া দিবস পালিত, রোকেয়ার দেহাবশেষ পায়রাবন্দে আনার দাবী

স্টাফ রিপোর্টার:

ভারতের কলিকাতার সোদপুর থেকে বাংলাদেশের মহীয়সী নারী বেগম রোকেয়ার দেহাবশেষ দেশে এনে রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দে স্মৃতিসৌধ নির্মানের দাবী জানিয়েছেন মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমাতুজ জোহরাসহ মিঠাপুকুরবাসী।

মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়া দিবস পালিত

আজ বৃহস্পতিবার বিকালে বেগম রোকেয়ার জন্মভূমি মিঠাপুকুরের পায়রাবন্দে রোকেয়া দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ দাবী জানান তারা।

আজ ৯ ডিসেম্বর বেগম রোকেয়ার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষে দিনটি বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে পালন করা হয়।

দিবসটি উপলক্ষে বেগম রোকেয়ার স্মৃতি স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করেন রংপুরের জেলা প্রশাসন, জেলা পুলিশ, মিঠাপুকুর উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক- সাংস্কৃতিক সংগঠন।

পরে জাতীয় পতাকা উত্তলন করা হয়। শেষে বেগম রোকেয়া স্মৃতি কেন্দ্রে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার মধূসুদন রায় ও মিঠাপুকুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সরকার।

মিঠাপুকুরে রোকেয়া দিবস পালিত

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান। বক্তাগণ বেগম রোকেয়ার মরদেহ ভারতের সোদপুর থেকে মিঠাপুকুরে এনে সমাধিস্থ করার দাবী জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply