
নিউজ ডেস্ক:
রংপুরের মিঠাপুকুরে দমদমা ইসলামপুর এলাকায় আরএফএল ডিপোর সামনে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে অবৈধ ৭ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী কে গ্রেপ্তার করেছে র্যাবব-১৩, রংপুর।
বুধবার সন্ধায় র্যাব-১৩ এক প্রেস বার্তায় জানায়, মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সোয়া ২টায় একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রংপুর জেলার মিঠাপুকুর থানার দমদমা ইসলামপুরস্থ আরএফএল ডিপোর সামনে ঢাকা টু রংপুর মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে অভিযান করাকালীন একটি বাস সন্দেহের ভিত্তিতে চেক করে অবৈধ মাদকদ্রব্য ৭হাজার ৩১০ পিস ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী মোঃ শহিদুল ইসলাম (৪৫), পিতা-মৃত সিরাজ উদ্দিন, সাং-পাড়–য়া নেপাল বস্তি, থানা-বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁও, এবং মোঃ আব্দুল মালেক (৪৩), পিতা-মৃত বুধু মোহাম্মদ, সাং-বেলসারা ঝুল্লিবস্তি, থানা-বালিয়াডাংগী, জেলা-ঠাকুরগাঁওদ্বয়’কে গ্রেফতার করে।
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ পরষ্পর যোগসাজসে মাদক ব্যবসা করে আসছে বলে স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। ধৃৃত আসামীদের বিরুদ্ধে, রংপুর জেলার মিঠাপুকুর থানায় র্যাব বাদী হয়ে একটি মাদক মামলা রুজু করেছে এবং আসামীদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার