মিঠাপুকুরে উন্নয়ন পদযাত্রায় আশিকুর রহমান এমপি

স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):

মিঠাপুকুর উপজেলার ১৭ ইউনিয়নে উন্নয়ন পদযাত্রা অব্যাহত রয়েছে। শনিবার উপজেলার বালারহাট ইউনিয়নে অনুষ্ঠিত পদযাত্রায় অংশ নেন জনপ্রশাসন মন্ত্রনালয় সর্ম্পকিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মিঠাপুকুর আসনের জাতীয় সংসদ সদস্য এইচএন আশিকুর রহমান।

বালারহাট মহাবিদ্যালয় মাঠে এ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুর রেড ক্রিসেন্ট সোসাইটির সহ-সভাপতি রেহানা আশিকুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোকসানা বেগম, উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া।

বালারহাট মহাবিদ্যালয় গর্ভণিং বোডির সভাপতি আব্দুল মজিদ মিয়ার সভাপতিত্ব বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ মেসবাহুর রহমান প্রধান, সাংগঠনিক সম্পাদক শাহ্ আনোয়ার সাদাত লেমন, বালারহাট ইউপি চেয়ারম্যান আব্দুল কুদ্দুস প্রমুখ।

প্রধান অতিথি এইচএন আশিকুর রহমান এমপি বালারহাট উচ্চ বিদ্যালয় এবং বালারহাট আদর্শ ডিগ্রী মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে এক কিলোমিটার পদযাত্রা শেষে বালারহাট মহাবিদ্যালয়ের মাঠে পৌঁছান।