
৯৯৯ -এ কল ।।
স্টাফ রিপোর্টার:
রংপুরের মিঠাপুকুরে ধর্ষণ ও প্রতারণার অভিযোগ শ্বশুরবাড়ী থেকে নাজমুল হাসান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল সোমবার (৩১আগষ্ট) সন্ধ্যায় উপজেলার বালারহাট ইউনিয়নের বুজরুক ঝালাই গ্রামের আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মিয়ার বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত নাজমুল হাসান গাইবান্ধা জেলার সাদুল্যাপুর উপজেলার বজরা হলুদিয়া গ্রামের হাসান আলীর ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নাজমুল হাসান ৭ দিন আগে বিয়ে করেন উপজেলার বালারহাট ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মজিদ মিয়ার মেয়েকে। সোমবার বিকেলে রংপুর ধাপ কামারপাড়া এলাকার অনাথ চন্দ্র রায়ের মেয়ে হিন্দুদর্মালম্বী একজন নারী ধর্ষণ ও প্রতারণার অভিযোগে শ্বশুরবাড়ীতে এসে নাজমুল হাসানকে ধরে ফেলে। এসময় শ্বশুরবাড়ীর লোকজন ওই নারীকে হেনস্থা করেন। পরে ৯৯৯ কল করেন ওই ভুক্তভোগী নারী। দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে নাজমুল হাসানকে গ্রেফতার করে শ্রীঘরে পাঠায়।
ভুক্তভোগী ওই নারী বলেন, ‘নাজমুল হাসান একজন প্রতারক। তিনি বিয়ের প্রলোভন দেখিয়ে আমার সাথে শারিরিক সর্ম্পক ও মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। এছাড়াও, একই প্রলোভন দেখিয়ে ৫/৭ জন মেয়ের সর্বনাশ করেছেন নাজমুল হাসান।’ তিনি আরও বলেন, ‘নাজমুল হাসান ইতোপূর্বে বেশ কয়েকটি বিয়ে করেছেন। সম্প্রতি, তিনি বালারহাট ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আব্দুল মজিদ মিয়া’র মেয়েকে বিয়ে করেন।’
মিঠাপুকুর থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) জাকির হোসেন বলেন, ৯৯৯ কল পেয়ে আমরা ধর্ষণ ও প্রতারণার অভিযোগে নাজমুল হাসানকে গ্রেফতার করেছি। ভুক্তভোগী ওই নারী মামলা দায়েরের প্রক্রিয়া চালাচ্ছেন।
এম২৪নিউজ/আখতার