মিঠাপুকুরে পশুরহাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ, স্বাস্থ্যবিধি উপেক্ষিত

গরু ৯’শ, ছাগল সাড়ে ৩’শ, প্রশাসনের নজরদারী নেই।।

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে পশুরহাটগুলোতে স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা না করে অবাধে চলছে কেনা-বেচা। অতিরিক্ত টোল আদায় করছেন ইজারাদারেরা। কিন্তু, প্রশাসন কোন ব্যবস্থা গ্রহন করছেন না।

সরেজমিনে বুধবার দুপুরে বালারহাটে গিয়ে দেখা গেছে, হাজার হাজার মানুষ কেনা-বেচা করছে পশু। কারো মুখে মাস্ক নেই। স্বাস্থ্যবিধিকে তোয়াক্কা করছেনা কেউ। এছাড়াও, রয়েছে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ। চাঁদা নেওয়া হচ্ছে ক্রেতা-বিক্রেতা উভয়ের কাছ হতে। এদের মধ্যে শঠিবাড়ী, শুকুরেরহাট, বৈরাতিহাট, জায়গীরহাট, বড়বালা, ছড়ান হাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগ রয়েছে।

সরকারী নিয়মানুযায়ী, গরু প্রতি ৫’শ ও ছাগলে দেড়’শ টাকা টোল আদায় করতে নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কিন্তু, ইজারাদারেরা নিয়মনীতি না মেনে অতিরিক্ত টোল আদায় করছেন।

হাটে গরু বিক্রি করতে আসা মোকলেছার রহমান বলেন, গরু ক্রেতার কাছে ৬’শ ও বিক্রেতার কাছে ৩’শ টোল আাদায় করা হচ্ছে। জোর পূর্বক ভাবে আমাদের কাছ হতে অতিরিক্ত টাকা নিচ্ছে ইজারাদার। হাটে ছাগল ক্রয় করতে আসা আমজাদ আলী বলেন, একটি ছাগল কিনেছি। আমার কাছে নিয়েছে ২’শ ও বিক্রেতার কাছে নিয়েছে দেড়শ টাকা।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ইজারাদারের নিযুক্ত টোল আদায়কারী বলেন, আমাদের কিছু করার নেই। ইজারাদার যেভাবে বলেছেন, সেভাবে টোল আদায় করছি।

বালারহাট ইজারাদার প্রতিনিধি আসাদুজ্জামান খোকা বলেন, সব জায়গায় অনিয়ম। অনিয়মেই নিয়মে পরিনত হয়েছে। রংপুর জেলার সকল হাটে অতিরিক্ত টোল করা হয়।

মিঠাপুকুর উপজেলা নির্বাহি কর্মকর্তা মামুন ভূঁইয়া বলেন, ‘আজ (বুধবার) হাট বসেছে কিনা, বিষয়টি আমার জানা নেই। তবে, হাট বসানোর ক্ষেত্রে সরকারের বেঁধে দেয়া বিধিনিষেধ মেনেই কেনাবেচা করতে হবে।’

পশু কেনা-বেচার ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply