মিঠাপুকুরে ভূমি অফিসের গ্রিল কেটে দূর্ধর্ষ চুরি

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ভূমি অফিসের গ্রিল কেটে দূর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে উপজেলার বালারহাট ইউনিয়ন ভূমি অফিসে এই চুরি সংঘটিত হয়।

এসময় চোরেরা একটি ল্যাপটপ, একটি ডেস্কটপ চুরি সহ প্রয়োজনীয় কাগজপত্র তছনছ করেন। চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা হবে বলে জানা গিয়েছে।

পাশ্ববর্তী সিসি টিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায়, অজ্ঞাত চারজন যুবক এই চুরিতে অংশ নিয়েছিলেন।

ঘটনাস্থল পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুহুল আমিন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply