মিঠাপুকুরে যৌথবাহিনীর বিশেষ অভিযানে ইয়াবাসহ মাদক ব্যাবসায়ী আটক

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে আকবর হোসেন নামে একজন মাদকদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়েছে। ওই ব্যবসায়ি বালারহাট ইউনিয়নের কয়েরমারী গ্রামের বাসিন্দা। এসময় ১২০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আকবর হোসেন দীর্ঘদিন হতে মাদক ব্যবসার সাথে জড়িত। এই মাদক ব্যবসায়ীকে মিঠাপুকুর থানা পুলিশ দীর্ঘদিন থেকেই ধরার জন্যে অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়। মিঠাপুকুর থানার ওসি উক্ত মাদক ব্যাবসায়ীকে আটক করার জন্যে সেনাবাহিনীর সহযোগীতা কামনা করলে রংপুর সেনানিবাসের দায়িত্ব পুর্ণ পীরগঞ্জ ক্যাম্পের একদল চৌকষ সেনা ও পুলিশ নিয়ে ৩০ মে রাত ১০ টায় অভিযান পরিচালনা করলে মাদক ব্যবসায়ী আকবর হোসেন কে মাদক বেচা- কেনা অবস্থায় হাতে- নাতে আটক করেন। অভিযানে তাহার নিকট হতে ১২০ পিচ ইয়াবা, মাদক ব্যবসায় ব্যবহৃত ২টি মোবাইল ও মাদক সেবনের দ্রব্যাদি উদ্ধার করা হয়।

পীরগঞ্জ সেনা ক্যাম্প কমান্ডার বলেন সেনা বাহিনী মাদক-চোরাচালান, চাদাবাজি, সন্ত্রাসী সহ যেকোন অপরাধ কার্যক্রম এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহন করবে।

তিনি মাদক ব্যবসায়ীদের প্রতি হুশিয়ারি উচ্চারণ করে বলেন, মাদক নিয়ন্ত্রণে সেনাবাহিনী ২৪ ঘন্টা কাজ করে যাচ্ছে। পাশাপাশি বাজার ব্যবস্থা ও অন্যান্য সকল অপরাধ দমনে সেনাবাহিনী বদ্ধপরিকর।

পরবর্তীতে সকল মাদক দ্রব্য ও আসামি মাদক ব্যবসায়ী আকবর হোসেনকে মিঠাপুকুর থানা পুলিশ জব্দ করে থানায় নিয়ে যায়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply