মিঠাপুকুরে ‘বিশ্ব তামাকমুক্ত দিবস’ পালিত

স্টাফ রিপোর্টার:

“তামাক কোম্পানির কূটকৌশল উন্মোচন করি, তামাক ও নিকোটিনমুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রাখে রংপুরের মিঠাপুকুরে বিশ্ব তামাক দিবস পালিত হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আজ শনিবার দুপুরে একটি র‍্যালী উপজেলা চত্বর প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারি কমিশনার (ভূমি) মুলতাসিম বিল্লাহ। মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বক্কর সিদ্দিক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাশেবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার রোগ নিয়ন্ত্রণ ডাঃ এম.এ. হালিম লাবলু প্রমুখ।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply