মিঠাপুকুরে শিশু শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে ইউনিয়ন পরিষদের সহায়তায় কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বিনামুল্যে স্কুল ব্যাগ বিতরন করা হয়। ব্যাগ পেয়ে আনন্দ উল্লাসে মেতে ওঠেন কোমলমতি শিক্ষার্থীরা।

মঙ্গলবার (২৯ আগষ্ট) সকালে উপজেলার ৫নং বালারহাট ইউনিয়নের কিশামতকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীর মাঝে বিনামুল্যে এই স্কুল ব্যাগ বিতরন করেন বালারহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবুল হাসনাত রতন।

এসময় উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের ইউপি সদস্য প্যানেল চেয়ারম্যান গোলজার হোসেন, ইউনিয়ন পরিষদের সচিব শফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হকসহ সহকারী শিক্ষকবৃন্দ এবং অত্র এলাকার গন্যমান্য ব্যক্তি ও অভিভাবকবৃন্দ।

ব্যাগ বিতরন অনুষ্ঠানে ইউপি চেয়ারম্যান আবুল হাসনাত রতন বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যত। তাদেরকে ভবিষ্যত সুনাগরিক হিসেবে গড়ে তুলতে মান-সম্মত শিক্ষার পাশাপাশি সামাজিক সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তোলা আমাদের প্রত্যেকেরই দায়িত্ব। কোমলমতি এসকল শিক্ষার্থীদেরকে স্নেহ-ভালবাসার পরশ দিয়ে পাঠদান করার জন্য তিনি শিক্ষকমন্ডলীর প্রতি আহব্বান জানান।

চেয়ারম্যান আবুল হাসনাত রতন আগামীতে অত্র কিশামতকালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সার্বিক পরিবেশজনিত অন্যন্য সমস্যায় সর্বাত্নক সহগোগিতা করারও আশ্বাস দেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply