
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরে নগদ ও বিকাশ ব্যবসায়ীর কাছ থেকে ৩ লাখ টাকা ও ৩ টি মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার ( ২৯ আগস্ট ) রাত আনুমানিক ১১ টায় উপজেলার দুর্গাপুর ইউনিয়নের শঠিবাড়ি বড় মির্জাপুর এলাকায় এই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
নগদ ও বিকাশ ব্যাবসায়ী মো শামসুজ্জামান মিঠু জানান, দোকানের টাকা প্রতিদিনের মতো বাইসাকেল যোগে শঠিবাড়ি বাজার হতে বাড়ির দিকে যাচ্ছিলাম। মির্জাপুর ছাবুর বাজার পার হতে তিনজন ছিনতাইকারী পথরোধ করেন। কিছু বুঝে উঠার আগেই টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায় ছিনতাইকারীরা তাৎক্ষণিক ফোন দিলে ঘটনাস্থলে পৌছায় পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী একজনকে সনাক্ত করতে পারায় তার সূত্র ধরে জাকিরুল ইসলাম ও রাকিবুল ইসলামকে বড় মির্জাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। ছিনতাইয়ের এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, এ ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হবে।
এম২৪নিউজ/আখতার