মিঠাপুকুরে আ’লীগ নেতা রাজুর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে স্মরণসভা

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার বড় হযরতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও পরপর তিনবার নির্বাচিত সাবেক ইউপি চেয়ারম্যান মরহুম একরামুল হক রাজুর আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে এক স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইউনিয়ন পরিষদ চত্ত্বরে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

এতে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ এইচএন আশিকুর রহমান ও মিডিয়া ব্যক্তিত্ব, আওয়ামী লীগ নেতা রাশেক রহমান।

শঠিবাড়ী ডিগ্রি মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ এমএ হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই স্মরণ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ১৫নং বড় হযরতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রোস্তম আলী মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোজাম্মেল হক মিন্টু মিয়া, জেলা পরিষদ সদস্য রফিকুল ইসলাম তুহিন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মতিন মিয়া এবং মরহুমের বড় ভাই বীর মুক্তিযোদ্ধা এবাদুল হক আরজু। পরে মরহুমের আত্মার মাগফেরাত ও শান্তি কামনা করে দোয়া করা হয়।

এম২৪নিউজ/আখতার