মিঠাপুকুরে রাজনৈতিক দলের কমিটিতে ৩০% পদে নারীদের অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

স্টাফ রিপোর্টার:

গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩০% নারীর অংশগ্রহণ নিশ্চিতের দাবিতে মিঠাপুকুরে মানববন্ধন হয়েছে।

বৃহস্পতিবার নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করা ‘অপরাজিতা’  এবং উপজেলা নারী উন্নয়ন ফোরাম নামে দুটি সংগঠন এই মানববন্ধন করে। 

উপজেলা পরিষদ চত্বরে দুপুরে আধা ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নিরঞ্জন মহন্ত, নারী ভাইস চেয়ারম্যান শামীমা আক্তার জেসমি, উপজেলা সিপিবির সাংগঠনিক সম্পাদক শাহাদত হোসেন, উপজেলা সামাজিক সুরক্ষা ফোরামের সম্পাদক প্রদীপ কুমার গোস্বামী, উপজেলা নারী উন্নয়ন ফোরামের সহ-সম্পাদক চায়না বেগম হ্যাপি, সদস্য রুনা লায়লা প্রমুখ।

বক্তারা বলেন, সকল রাজনৈতিক দলের সব পর্যায়ের কমিটি, উপ-কমিটিসমুহে ৩০% নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

এম২৪নিউজ/আখতার