মিঠাপুকুরে ছাত্রলীগের পক্ষে বৃক্ষ রোপণ ও চারা বিতরণ

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলা ছাত্রলীগের পক্ষে বৃক্ষ রোপন ও চারা বিতরণ করা হয়েছে।রোববার (৩০ আগষ্ট) বড় হযরতপুর ইউনিয়ন ছাত্রলীগের আয়োজনে এই কর্মসুচী পালিত হয়েছে।

উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ শাহরিয়ার রেজা সেলিমের নেতৃত্বে চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী বদিউজ জামান পাতু, ইউপি সদস্য মোস্তাফিজার রহমান মোস্তাফা, ছাত্রলীগের হারুন অর রশীদ, সোহেল রানা, রাছেল, দিলশাদসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ছাত্রলীগ নেতা শাহরিয়ার রেজা সেলিম বলেন, ১৫ আগষ্ট শোক দিবসের কর্মসুচী হিসেবে এই বৃক্ষরোপন ও ফলজ, বনজ ও ঔষধি ধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার