
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুর উপজেলার শতাধীক মাদক ব্যবসায়ী মাদকের ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নিয়েছেন। শনিবার দুপুরে মাদক, সন্ত্রাস ও জঙ্গি বিরোধী সমাবেশে জেলা পুলিশের কাছে আত্মসর্পণ করে তারা এই শপথ নেন।
উপজেলার বড় হযরতপুর ইউনিয়নের নানকর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মারুফ হোসেন ও সহকারী পুলিশ সুপার (ডি ও সি সার্কেল) আরমান হোসেন।
নানকর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন মিঠাপুকুর থানার ওসি জাফর আলী বিশ্বাস, বড় হযরতপুর ইউপি চেয়ারম্যান রোস্তম আলী, মিঠাপুকুর প্রেসক্লাবের সভাপতি প্রদীপ কুমার গোস্বামী, সাংবাদিক নজরুল ইসলাম রাজু প্রমুখ।
শেষে শতাধীক মাদক ব্যবসায়ী ও সেবনকারী পুলিশের কাছে আতœসর্মপণ করে স্বাভাবিক জীবনে ফিরে আসার শপথ নেন।