সেরুডাঙ্গা স্কুল এন্ড কলেজের প্রভাষক লাবিবুর রহমান আর নেই

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুর উপজেলার সেরুডাঙ্গা স্কুল এন্ড কলেজের প্রভাষক লাবিবুর রহমান আর নেই।

বুধবার (১৯ জানুৃযারী) সকালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪২ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খি রেখে গেছেন।

লাবিবুর রহমান সেরুডাঙ্গা নামাপাড়া গ্রামের মৃত. আবদুল কুদ্দুস মিয়ার ছেলে। বিকেলে গ্রামের বাড়িতে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply