টি-টোয়েন্টি বিশ্বকাপ কভার করার সুযোগ পেলো মিঠাপুকুরের পলক

নিউজ ডেস্ক:

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ কভার করার জন্য এবার ‘আমেরিকা’ যাওয়ার সুযোগ পেয়েছে রংপুর জেলার মিঠাপুকুরের পলক।

তাসফিক শাহরিয়ার পলক ভাংনী ইউনিয়নের বেনিপুর গ্রামের ছড়াকার কামরুজ্জামান দিশারি’র ছেলে।

পলক রংপুর জিলা স্কুল-১৬ ব্যাচ ও কারমাইকেল কলেজ এইচএসসি-১৮ ব্যাচের একজন শিক্ষার্থী ছিলো। বর্তমানে সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনার্স করার পাশাপাশি ‘ক্রিকফ্রেঞ্জি’ নামের একটি অনলাইন ক্রীড়া নিউজ পোর্টালে সাংবাদিকতা করছে।

পলক এর আগে ২০২২ সালে টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়া ও ২০২৩ সালে ভারত বিশ্বকাপও কাভার করেছে। পলকের বাবা কামরুজ্জামান দিশারি একজন জনপ্রিয় ছড়াকার ও সহকারী অধ্যাপক হিসেবে রংপুর মডেল কলেজে কর্মরত আছে।

ক্রীড়া সাংবাদিকতায় মিঠাপুকুর তথা রংপুরের ছেলের এমন সাফল্যে আমাদের গর্বিত করে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply