
স্টাফ রিপোর্টার (মিঠাপুকুর):
মিঠাপুকুরে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। শনিবার ভাংনি ইউনিয়নের কামালপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইস্পাহানি এগ্রো লিমিটেড এই মাঠ দিবসের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মো. সরওয়ারুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত উপ-পরিচালক খোরশেদ আলম ও উপজেলা কৃষি অফিসার আনোয়ার হোসেন।
ইস্পাহানি এগ্রো লি: এর পরিবেশক জাহাঙ্গীর আলম প্রধানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র রেজিওনাল ম্যানেজার মো. খালিদ হোসাইন, সিনিয়র এক্সিউটিব শৈলেশ চন্দ্র রায়, কৃষিবিদ পঙ্কজ কুমার মিস্রি ও জাহিদ হাসান।
এর আগে কৃষক নাজমুল হোসেনের ডায়ামন্ড আলুর প্রদর্শনী প্লট পরিদর্শন করেন অতিথিরা।
এম২৪নিউজ/আখতার