মিঠাপুকুরে ব্যবসায়ীকে মারপিট ও দোকান ভাংচুরের ঘটনায় ৩ ভাই গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

রংপুরের মিঠাপুকুরে ব্যবসায়ীকে মারপিট ও দোকান ভাংচুরের ঘটনায়  ৩ ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। আজ রবিবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠনো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন,ভাংনী ইউনিয়নের করিমপুর গ্রামের কাঠ ব্যবসায়ী জয়নালের ছেলে রতন, মিলন ও মেহেদী হাসান ভেদু।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার ভাংনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন  হুলাশুগঞ্জ বাজারে কফি হাউজ কনফেকশনারি এন্ড রেস্টুরেন্টের মালিক ফারুক আজাদ ভগবানপুর গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে সরোয়াল ঘটক ১৩৫ টাকার ইফতার বাকী নেয়।ঘটনার দিন ১৯ এপ্রিল সন্ধ্যায় বাকী টাকা চাইলে টালবাহানা করে সরোয়াল ঘটক। এনিয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে সরোয়াল ও তার স্বজন করিমপুরের জয়নালের ছেলে রতন, মিলন ও মেহেদী হাসান ভেদু  দোকানে ঢুকে হামলা চালায় এবং ফারুক আজাদ ও জাকির হোসেনকে বেদম মারপিট করে দোকানে ভাংচুরসহ মালামাল তছনছ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।

এদিকে ফারুক আজাদের  দায়ের করা মামলায় মিঠাপুকুর থানার এসআই আজমল হোসেন ৩ ভাইকে গ্রেফতার করে জেলহাজতে প্রেরণ করেছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply