
স্টাফ রিপোর্টার:
মিঠাপুকুরের ভাংনি ইউনিয়নে মরহুম আফতাব উদ্দিন তালুকদার ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় সেমি ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার বিকালে হুলাশু দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুম আফতাব উদ্দিন স্মৃতি সংসদ এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক ও রাজনীতিবিদ আহসানুর রহমান মানিক তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মো: শাহ আলম মিয়া ও পল্লী চিকিৎসক ডা. বদিউজ্জামান।
খেলায় বামনডাঙ্গা ফুটবল একাদশকে ০-১ গোলে পরাজিত করে বিজয়ী হয় মিঠাপুকুর ফুটবল একাদশ।
এম২৪নিউজ/আখতার