৫ আগষ্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন তারেক রহমান: মিঠাপুকুরে সাইফুল ইসলাম

স্টাফ রিপোর্টার:

রংপুর জেলা বিএনপি’র আহ্বায়ক সাইফুল ইসলাম বলেছেন, গত ৫ আগষ্ট বিপ্লবে ঐতিহাসিক ভূমিকা রেখেছেন প্রিয় নেতা তারেক রহমান। এই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, যারা জীবন দিয়েছেন, তাদের মধ্যে একজন উত্তরজনপদের শহীদ আবু সাইদ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শহীদ আবু সাইদ রাজপথে বুলেটের সামনে একটা লাঠি নিয়ে বুক পেতে দিয়ে বিশ্বাস করেছিল হায়নারা তার বুকে বুলেট ছুড়বেনা, ভয় দেখাবে। কিন্তু শেখ হাসিনার পেতাত্তারা বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা আবু সাইদকে পর পর গুলিবিদ্ধ করে মৃত্যু নিশ্চিত করেছিল।

মিঠাপুকুরে ভাংনি ইউনিয়ন বিএনপি আয়োজিত বিএনপি’র সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। গত শনিবার সন্ধায় হুলাশু উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে ভাংনি ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক মাহাবু্ব আলমের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা বিএনপি’র সদস্য সচিব আনিছুর রহমান লাকু।

বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, মিঠাপুকুর উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যাপক গোলাম রব্বানি ও সদস্য সচিব মোতাহারুল ইসলাম নিক্সন পাইকাড়।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শামীমুল হক, হযরত আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মোস্তফা বাবু, সদস্য সচিব সুজন মাহমুদ, সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার এসএম সুমন, ভাংনি ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব গোলাম রব্বানি, ছাত্রদলের আহ্বায়ক আতিকুল ইসলাম, যুবদলের সদস্য সচিব মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ভাংনি ইউনিয়ন বিএনপি’র সদস্য সচিব আব্দুল হামিদ হাই।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply