
মিঠাপুকুর২৪নিউজ ডেস্ক:

নিজস্ব সংবাদদাতা, পায়রাবন্দ (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুর উপজেলার ডিএফইএলজিডি প্রকল্পের সার্বিক সহযোগীতায় পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের কার্য্যকর্মের উপর গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।
ইএলজিডি প্রকল্পের আওতায় মঙ্গলবার পায়রাবন্দ ইউনিয়ন পরিষদ চত্তরে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রংপুর জেলা প্রশাসক কার্যালয়ের উপ-পরিচালক (ডিডিএলজি) সৈয়দ ফরহাদ হোসেন ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , মিঠাপুকুর উপজেলা নির্বাহী অফিসার মামুন ভুঁইয়া।
পায়রাবন্দ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়জার রহমান খানের সভাপতিত্বে ইউপি সচিব, ইউপি সদস্যগণ সহ শতাধিক স্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
M24news/এসএ