
নিজস্ব সংবাদদাতা (মিঠাপুকুর):
রংপুরের মিঠাপুকুরে জুয়া খেলার সারঞ্জাম ও টাকাসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার উপজেলার বৈরাতি এলাকা থেকে তাদের আটক করা হয়।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার সারঞ্জাম ও নগদ টাকা উদ্ধার করা হয়।
বৈরাতীহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ শাহিনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বৈরাতি এলাকায় এক অভিযানে সৌরভ মিয়া (২১), ছয়দার আলী (৩৪), স্বপন মিয়া (১৯), আঙ্গুর রহমান (২০), শ্রী প্রীতিশ চন্দ্র (১৯) ও শফিউল ইসলাম (৫০) নামে ৬ জুয়াড়িকে রোববার জুয়া খেলার সরঞ্জান ও নগদ টাকাসহ গ্রেফতার করা হয়।
ধৃত আসামীদের বিরুদ্ধে মিঠাপুকুর থানায় ১৮৬৭ সালের প্রকাশ্যে জুয়া আইনের ৩/৪ ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়। যার মামলা নম্বর-১৪। তারিখ- ০৬/১০/২০১৯ইং।
M24news/এসএ