নিভে গেল বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের জীবন প্রদীপ, রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের হরিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মারা গেছেন। তিনি মহান মুক্তিযুদ্ধে ৬ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন।

শনিবার রাত ১০ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। হরিপুর গ্রামে রোববার দুপুর তিনটায় রাষ্ট্রিয় মর্যাদা প্রদান করা হয়।

মিঠাপুকুর উপজেলা চেয়ারম্যান জাকির হোসেন সরকার ও নির্বাহী অফিসার ফাতেমাতুজ জোহরার উপস্থিতিতে মিঠাপুকুর পুলিশ সদস্যরা গার্ড অব অনার প্রদান করেন। এসময় মিঠাপুকুর উপজেলার বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় চেয়ারম্যান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জানাজা নামাজ শেষে বীর মুক্তিযোদ্ধাকে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। ভারতীয় প্রশিক্ষণপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের মৃত্যুকালে স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply