
স্টাফ রিপোর্টার
মিঠাপুকুর উপজেলার ১৬নং মির্জাপুর ইউনিয়নের মুরাদপুর (ডারারপর) এলাকায় ১৫০০ টাকা চুরিকে কেন্দ্র করে ব্যাপক হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
গত ০৬/০৭/২০২২ ইং রাত ৯ টায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে বাড়ি-ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটের অভিযোগ সহ হামলাকারিরা এক নারীকে মারধর করেছে বলে ভুক্তভোগীরা জানান। শরীরের বিভিন্ন অংশে জখম নিয়ে মমতা বেগম (৫০) মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ দিন চিকিৎসা গ্রহন করেন।
ক্ষতিগ্রস্ত বাড়ির মালিক মোঃ আব্দুল মান্নান জানান, আমরা বাড়ির বাইরে থাকায় কে বা কাহারা ঘর থেকে ১৫০০ টাকা চুরি করে।সন্দেহ মূলক ভাবে স্থানীয় বিপুল মিয়াকে (২০) ডেকে এনে জিজ্ঞসা করায় চড়াও হলে ধস্তাধস্তি শুরু হয়। এতে বিপুল মিয়া কানে আঘাতপ্রাপ্ত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় শহীদুলের নেতৃত্বে ১০/১২ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাত ৯ টায় ব্যাপক হামলা চালিয়ে মারধর ভাঙচুর সহ বাড়িঘর লুটপাট করে।অবশেষে ট্রিপল নাইনে কল করলে পুলিশ এসে পরিস্তিতি শান্ত করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়,হামলাকারীরা বাড়ীর টিনের গেট ভাঙচুর, পূর্ব দুয়ারী ঘরের স্টিলের দরজায় কুড়াল দিয়ে কোপাকুপির চিন্হ সহ বাক্সের তালা ভাঙ্গা ছাড়াও আসবাবপত্র তান্ডবের দৃশ্য।
এ ব্যাপারে ১১ জনকে অভিযুক্ত করে মিঠাপুকুর থানায় একটি এজাহার দায়ের করেন ভূক্তভূগী পরিবারের আব্দুল মান্নান।

অভিযুক্তরা হলেন, মোঃ শহীদুল ইসলাম,মোঃ মিজু মিয়া, মোঃ বিপুল মিয়া, মোঃ হামিদুল ইসলাম, মোঃ কাইয়ুম মিয়া, মোঃ আব্দুল কুদ্দুস, মোঃ শাহলম মিয়া, মোঃ রতন মিয়া, মোঃ কফিল উদ্দিন, মোঃ দুলাল মিয়া সহ মোঃ হাসান মিয়া সকলেই মুরাদপুর ডারারপর এলাকার বাসিন্দা।
সার্বিক বিষয়ে মিঠাপুকুর থানার অফিসার্স ইনচার্জ মোস্তাফিজার রহমান বলেন, এজাহারটি প্রাথমিক পর্যায়ে আছে তদন্ত হয়েছে দুই পক্ষই স্থানীয়ভাবে মীমাংসায় সম্মত হয়েছেন।
এম২৪নিউজ/রাব্বি