মিঠাপুকুরে ছুটিতে এসে ধারালো অস্ত্র দিয়ে যুবকের উপর হামলার অভিযোগ পুলিশ সদস্যের বিরুদ্ধে

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে ছুটিতে এসে পুলিশ সদস্য কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে যুবকের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত অবস্থায় ওই যুবক মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধায় উপজেলার বৈরাতিহাট এলাকায়।

অভিযুক্ত পুলিশ সদস্য হলেন নাহিদ হাসান। তিনি রাজধানী ঢাকার মিরপুর পুলিশ জোনে কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে উপজেলার বৈরাতিহাট এলাকায় রুবেল সাদী নামে এক যুবকের উপর হামলা চালায় পুলিশ সদস্য নাহিদ হাসান ও তার ভাই রাকিবুল হাসান ইমন। এ সময় তারা রুবেল সাদীর উপর বেধরক মারপিট ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্রেক্সে চিকিৎসাধীন হামলার শিকার রুবেল সাদী বলেন, আমি মোটর সাইকেলে থাকা অবস্থায় পুলিশ সদস্য নাহিদ হাসান ও ইমন আমার উপর হামলা চালায়। আমি কোন কিছু বুঝে ওঠার আগেই অতর্কিত হামলার ফলে আমি গুরুত্বর আহত হই।

প্রত্যক্ষদর্শী মোনায়েম মিয়া ও নয়ন মিয়া বলেন, পুলিশ সদস্য নাহিদ হাসান ও ইমন মিলে অতর্কিত হামলা করে। এসময় তারা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাতারি কোপ দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

অভিযুক্ত পুলিশ সদস্য নাহিদ হাসান বলেন, আমার ভাই সেখানে গিয়ে গন্ডগোল করেছিল। তার সাথে আমি গিয়েছিলাম মাত্র। আমি দু’পক্ষকে থামিয়েছি।

বৈরাতি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রফিকুজ্জামান বলেন, পূর্ব শত্রুতার জেরে হামলার ঘটনা ঘটেছে। পরে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি স্বাভাবিক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply