মিঠাপুকুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

মিঠাপুকুরে ট্রাক চাপায় লিখন মাহমুদ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে মির্জাপুর ইউনিয়নের বেলতলী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিখন মাহমুদ ওই ইউনিয়নের শিব বাজার ফকিরপাড়া গ্রামের পল্লী চিকিৎসক মনোয়ার ইসলামের ছেলে।

পুলিশ ও প্রত‍্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে লিখন মাহমুদ তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেল চালিয়ে স্থানীয় বেলতলী বাজারের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে দ্রুতগতির একটি ট্রাক পিছন দিক থেকে লিখনের মোটরসাইকেলে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, মোটরসাইকেল দূর্ঘটনার খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধারের পর আইনি প্রক্রিয়া শেষে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply